ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সদরে ১২৪০ ক্ষুদ্র কৃষক পেলেন বোরো ধানের বীজ ও সার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ১৫, ২০২৫, ০৫:০২ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদরে ১২৪০ ক্ষুদ্র কৃষক পেলেন বোরো ধানের বীজ ও সার

‘কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে বোরো উফশী ও বোরো (হাইব্রিড) ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ২৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এর মধ্যে ১ হাজার কৃষকের প্রত্যেককে উচ্চ ফলনশীল-উফশী বোরো ধানের ৫ কেজি করে বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হচ্ছে। এছাড়া ২৪০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ দেওয়া হচ্ছে।

সোমবার সকালে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা।

ইএইচ

Link copied!