ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৪:৩৬ পিএম

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মো. আলী আজগর। তিনি পাবনা জেলা জামায়াতের সহ-তরবিয়ত হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার দুপুর ১টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পালের কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিরদ্দিন, চাটমোহর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. হাবিবুর রহমান, ফরিদপুর উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাফিনুর ইসলাম এবং ফরিদপুর উপজেলা আমির আবু তালেবসহ স্থানীয় নেতা-কর্মীরা।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে জামায়াত নেতৃবৃন্দ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সব প্রার্থীর জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার জোর দাবি জানান। অন্যদিকে, সহকারী রিটার্নিং কর্মকর্তা তাপস পাল সকল প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানান।

ইএইচ

Link copied!