ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খাগড়াছড়িতে ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়ার মনোনয়নপত্র সংগ্রহ

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৫:১২ পিএম

খাগড়াছড়িতে ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়ার মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

বুধবার দুপুরে ওয়াদুদ ভূইয়ার পক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার। 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বেদারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ এবং ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দ।

ওয়াদুদ ভূইয়া খাগড়াছড়ি জেলা থেকে ২০০১ ও ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ২০০২ সালে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক এই সদস্য তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে একাধিকবার সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন। তার এই মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে খাগড়াছড়িতে নির্বাচনী আমেজ আরও উৎসবমুখর হয়ে উঠেছে।

ইএইচ

Link copied!