ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪ দোকান ও ২ বাস পুড়ে ছাই

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

ডিসেম্বর ২১, ২০২৫, ১১:৩০ এএম

রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪ দোকান ও ২ বাস পুড়ে ছাই

রাঙ্গামাটি শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ৪টি দোকান ও দুটি বাস পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার স্থানীয়দের মতে, গত মধ্যরাতে একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি শহরের পুরাতন বাস স্টেশনের খাগড়াছড়ি বাস টার্মিনালে মধ্যরাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন দেখতে পান ব্যবসায়ীরা। এ সময় লোকজন দ্রুত দোকান থেকে বের হয়ে রাস্তায় এসে চিৎকার করতে থাকলে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরবর্তীতে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি টিম ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ছোটন দাশ জানান, রাতে স্বাভাবিকের মতো দোকান বন্ধ করে তিনি বাসায় যান। রাত ৪টার দিকে ফোনে আগুনের খবর পেয়ে এসে দেখেন তাঁর পুরো দোকানে আগুন জ্বলছে। তিনি বলেন, "তখনো ফায়ার সার্ভিস আসেনি। আমার দোকানে সরকারি কিছু জেনারেটরসহ প্রায় ৩৫টির মতো নতুন-পুরানো জেনারেটর ছিল। আমার একারই প্রায় ১০ লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে।"

অন্যান্য প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে তিনটার পরে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। পরবর্তীতে দোকানে আগুন লাগার খবর শুনে আশপাশের লোকজন এসে যাঁর যাঁর অবস্থান থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা দ্রুতই বাড়তে থাকে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে না আনলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারতো। স্থানীয়দের হিসেবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেছেন।

জেএইচআর

Link copied!