ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

জানুয়ারি ২, ২০২৬, ০৫:২০ পিএম

ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া

পাবনার ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন কৃষক দলের আয়োজনে বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুরআন শরিফ খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আসর ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন কৃষক দলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় কুরআন শরিফ খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. কুরবান আলী।

বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি মো. আখিরুজ্জামান মাসুম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল মান্নান।

মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন, ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি শাহজাহান আলী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নুল আবেদীন মিলন, যুবদলের সদস্য সচিব হাসেম মোল্লা, যুগ্ম আহ্বায়ক মানিক খান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব কাওছারসহ প্রমুখ। 

তারা হলেন, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনতা।

ইএইচ

Link copied!