ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকায় শীতবস্ত্র বিতরণ ৫৩ বিজিবির

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ৬, ২০২৬, ০৫:২৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকায় শীতবস্ত্র বিতরণ ৫৩ বিজিবির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকার গ্রামগুলোর শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বিজিবি রাজশাহী সেক্টর ও চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। 

মঙ্গলবার দুপুরে ৩০০ অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শিবগঞ্জ উপজেলার ফতেপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ৯নং দুর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়ায় প্রধান অতিথি হিসেবে রাজশাহী সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক কর্নেল সৈয়দ কামাল হোসেন কম্বলগুলো বিতরণ করেন। 

এ সময় ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিজিবির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে রাজশাহী সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক কর্নেল সৈয়দ কামাল হোসেন বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার রোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হয়েও বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ মোকাবিলায় সব সময়ই অসহায় ও বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে।"

তিনি বলেন, "বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মহোদয়ের মূলনীতি ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বাস্তবায়নে প্রতিটি বিজিবি সদস্য বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আজকের এই শীতবস্ত্র বিতরণ করা হলো। এই শীতে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ তাদের সামান্য স্বস্তি এনে দিতে পারা আমাদের জন্য গৌরবের। আমরা বিশ্বাস করি জনগণের প্রতি এই মানবিক সহায়তা তাদের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনসাধারণের মধ্যকার আস্থা ও সম্পর্ক আরো সুদৃঢ় করবে।

ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং সীমান্ত এলাকার সামগ্রিক জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।”

ইএইচ

Link copied!