ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জানুয়ারি ১০, ২০২৬, ০২:০৮ পিএম

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়ি জেলার গুইমারা সেনা রিজিয়ন এর আওতায় মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি' সেনা জোনের নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচির আওতায় জোনের অত্যন্ত দুর্গম এলাকার জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 

শনিবার সকালে মাটিরাঙ্গা জোনের আওতাধীন ওয়াছু রাবার বাগান এলাকায় মাটিরাঙ্গা জোনের উদ্যোগে স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যত্রুম উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে.কর্নেল মাসুদ খান পিএসসি।

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রেজবী। এতে মোট ১৫০ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এর মধ্যে পাহাড়ি জনগোষ্ঠীর ১৪০ জন এবং বাঙালি ১০ জন চিকিৎসা সেবা পান।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা উপজেলায় প্রতি সপ্তাহে বাজারের দিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজন করা হবে, যাতে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ সহজেই স্বাস্থ্যসেবা পায়।

মেডিকেল ক্যাম্প চলাকালে মাটিরাঙ্গা জোন কমান্ডার উপস্থিত থেকে রোগী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং চিকিৎসা কার্যক্রম সরেজমিনে তদারকি করেন। এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

জেএইচআর

Link copied!