ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে চরাঞ্চলে বিজিবির শীতবস্ত্র বিতরণ

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

জানুয়ারি ১০, ২০২৬, ০৩:৪২ পিএম

কুড়িগ্রামে চরাঞ্চলে বিজিবির শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রাম জেলায় শীতের তীব্রতা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী চরাঞ্চলের শীতার্ত, দরিদ্র ও দুঃস্থ মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবি। 

শনিবার সকালে ব্যাটালিয়নের তত্ত্বাবধানে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী পাখিউড়ার চর, উত্তর ধলডাঙ্গা, দই খাওয়ারচর, মাদারগঞ্জ এবং ময়দান চর এলাকার ৭শতাধিক প্রতিবন্ধী, দুস্থ-অসহায় দেড় হাজার নারী-পুরুষ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-২২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক, সহকারী পরিচালক মো. মতিউর রহমান, বিভিন্ন বিওপি ক্যাম্প কমান্ডারসহ বিজিবি সদস্যগণ।

কুড়িগ্রাম-২২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক বলেন, বিজিবি সীমান্ত পাহারার পাশাপাশি  মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

জেএইচআর

Link copied!