ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চুয়াডাঙ্গায় হাড়কাঁপানো শীত, দুর্ভোগে নিম্নআয়ের মানুষ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৬, ০৯:৫৮ এএম

চুয়াডাঙ্গায় হাড়কাঁপানো শীত, দুর্ভোগে নিম্নআয়ের মানুষ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে তীব্র শীত। জেলাজুড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলায় এবং ক্রমাগত তাপমাত্রা হ্রাস পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। হাড়কাঁপানো হিমেল বাতাস ও সূর্যের দেখা না মেলায় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

সোমবার চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সোমবার ভোরে বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। আগামী দুই-একদিন তাপমাত্রা এমন পর্যায়েই থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, টানা চার দিন সূর্যের দেখা না মেলায় এবং মেঘাচ্ছন্ন আকাশ ও হিমেল বাতাসের কারণে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। বিশেষ করে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল বাসিন্দারা তীব্র শীতের কবলে পড়েছেন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে অনেককে।

শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। চিকিৎসকরা শিশু ও বয়স্কদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

জেএইচআর

Link copied!