ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাহাড়ে নারীদের আত্মনির্ভরশীল করতে সামগ্রী বিতরণ

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জানুয়ারি ১২, ২০২৬, ০৮:০৭ পিএম

পাহাড়ে নারীদের আত্মনির্ভরশীল করতে সামগ্রী বিতরণ

“মাত্রা, নারীর স্বস্তির যাত্রা” এই মূলনীতিকে সামনে রেখে খাগড়াছড়িতে তৃণমূল পর্যায়ের পিছিয়ে পড়া ও দুর্গম এলাকার নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে অস্বচ্ছল নারী ও শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, শিক্ষা উপকরণ, স্কুল ড্রেস, হুইল চেয়ার এবং অনাথ আশ্রম ও এতিমখানার জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে খাগড়াছড়ি শহরের খাগড়াপুরস্থ রমনী পাড়া এলাকায় ”মাত্রা”র প্রতিষ্ঠাতা ও গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভীনের ব্যক্তিগত প্রচেষ্টায় এই সামগ্রী বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন, রসুলপুর মহিলা মাদ্রাসার ছাত্রীদের জন্য ৫২ সেট স্কুল ড্রেস, শিক্ষা উপকরণ হিসেবে কোরান শরীফ, কাগজ, কলম, জ্যামিতি বক্স, হুইল চেয়ার ও এতিম শিশুদের ৩ মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মাত্রা’র প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভীনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক জীতেন বড়ুয়া, নারী উদ্যোক্তা চামেলী ত্রিপুরা, বিনা ত্রিপুরা ও সমাজকর্মী দীপায়ন রোয়াজা।

এ সময় “মাত্রা”র পরিচালক গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভীন বলেন, পাহাড়ে পুঁজির অভাবে অনেক দরিদ্র নারী উদ্যোক্তা হতে পারছে না এবং তৈরি করতে পারছে না নিজেদের। তাদের জন্যই আমি বহু বছর ধরে কাজ করে যাচ্ছি। পাহাড়ের প্রত্যন্ত গ্রামের অসহায় নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে সেলাই মেশিনসহ অনাথ ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র সামগ্রী বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!