ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুল

আবু জাহান তালুকদার, তাহিরপুর

আবু জাহান তালুকদার, তাহিরপুর

জানুয়ারি ১৮, ২০২৬, ০৯:০২ পিএম

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল। 

চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল।

এর আগে, আসনটিতে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন দলটির কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক। পরে গত ২৮ ডিসেম্বর রাতে দলের মহাসচিব স্বাক্ষরিত আরেকটি মনোনয়নপত্রে বিকল্প প্রার্থী হিসেবে কামরুজ্জামান কামরুলকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়।

চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তির বিষয়ে কামরুজ্জামান কামরুল বলেন, দলের প্রতি মানুষের আস্থা ও প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব। 

এ সময় তিনি সুনামগঞ্জ-১ আসনের সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার ও উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

ইএইচ

Link copied!