ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচনী প্রস্তুতি ও সমসাময়িক ইস্যুতে জয়পুরহাটে উপদেষ্টা ফারুক ই আজম

আলী হাসান, জয়পুরহাট

আলী হাসান, জয়পুরহাট

জানুয়ারি ১৯, ২০২৬, ০৫:৪০ পিএম

নির্বাচনী প্রস্তুতি ও সমসাময়িক ইস্যুতে জয়পুরহাটে উপদেষ্টা ফারুক ই আজম

যাতে আগের মতো আর কোনো স্বৈরাচারী সরকার মানুষকে গুম, হত্যা রাস্তায় না করতে পারে এজন্যই হ্যাঁ-না ভোট। আর সংস্কারের অংশ হিসেবে হ্যাঁ-না ভোটটা এ সরকারের অপরিহার্য হয়েছে। সংস্কারের জন্য এ সরকার এসেছে, সংস্কার এ সরকারের একটা ম্যান্ডেট। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের প্রস্তুতি জোরদারে অংশ হিসেবে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ৯টায় জেলায় কর্মরত প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক এসব কথা বলেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন আল মামুন, তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা, জেলা কৃষি অফিসার সাদিকুল ইসলাম ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা। 

মতবিনিময় সভায় আসছে সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সাধারণ মানুষের মাঝে গণভোটের সচেতনতা বাড়াতে প্রশাসনিক সমন্বয় আরও জোরদার করতে নানা দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

ইএইচ

Link copied!