ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাঘাইছড়িতে ভোটকেন্দ্র পরিদর্শন ও শিক্ষা সামগ্রী বিতরণ করল বিজিবি

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

জানুয়ারি ১৯, ২০২৬, ০৭:৩২ পিএম

বাঘাইছড়িতে ভোটকেন্দ্র পরিদর্শন ও শিক্ষা সামগ্রী বিতরণ করল বিজিবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনকালীন নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনা শুরু করেছে বিজিবি। 

সোমবার মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ তাঁর দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

নিরাপত্তা পর্যালোচনা ও মতবিনিময় পরিদর্শনকালে জোন কমান্ডার ভোটকেন্দ্রসমূহের নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন। একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বিজিবির এই তৎপরতায় স্থানীয়দের মধ্যে নির্বাচনী নিরাপত্তা নিয়ে স্বস্তি ফিরেছে।

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মারিশ্যা জোনের উদ্যোগে ৬টি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ৬৮৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়, নিউলাল্যাঘোনা, রূপকারী, রূপালী ও পশ্চিম বরাদম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক অনুদান শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় মারিশ্যা জোন সদরে মাতাব্বর পাড়া ছাত্র সংঘের ওয়াজ মাহফিল এবং বাঘাইছড়ি পৌরসভায় আসন্ন সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে পৃথকভাবে আর্থিক অনুদান প্রদান করা হয়। উভয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট নগদ অর্থ সহায়তা তুলে দেন জোন কমান্ডার।

বিজিবির প্রতিশ্রুতি লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম বিজিবির একটি চলমান প্রক্রিয়া। পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে এবং দেশের সার্বভৌমত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি ভবিষ্যতেও এ ধরণের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখবে।

জেএইচআর

Link copied!