ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পোস্টাল ব্যালট বাক্স লক ও সংরক্ষণে কড়াকড়ি নির্দেশনা

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জানুয়ারি ২৩, ২০২৬, ০৫:৪৪ পিএম

পোস্টাল ব্যালট বাক্স লক ও সংরক্ষণে কড়াকড়ি নির্দেশনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কড়াকড়ি নির্দেশনা দিয়েছে মাগুরা জেলা প্রশাসন ও নির্বাচন কর্তৃপক্ষ। স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি ব্যালট বাক্স প্রার্থী ও তাঁদের এজেন্টদের উপস্থিতিতে লক এবং সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিরাপদ সংরক্ষণের উদ্যোগ নির্বাচন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, পোস্টাল ব্যালট গ্রহণের পর নির্ধারিত স্বচ্ছ ব্যালট বাক্সে তা সংরক্ষণ করা হবে। ভোটগ্রহণের দিন পর্যন্ত এসব বাক্স তালাবদ্ধ ও সিলগালা অবস্থায় কঠোর নিরাপত্তায় রাখা হবে। ব্যালট বাক্স লক করার সময় সংশ্লিষ্ট প্রার্থী, তাঁর নির্বাচনী এজেন্ট অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।

রিটার্নিং অফিসারের বক্তব্য এ বিষয়ে মাগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, পোস্টাল ব্যালট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রক্রিয়া। এতে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা প্রতিটি ধাপ প্রার্থী ও প্রতিনিধিদের সামনে সম্পন্ন করছি। ব্যালট বাক্সের নম্বর, সিল ও লক নম্বর লিখে রাখা হবে, যাতে ভবিষ্যতে কোনো প্রশ্ন ওঠার সুযোগ না থাকে।

আগামীকাল থেকে কার্যক্রম শুরু জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, প্রতীক বরাদ্দের পর অর্থাৎ ২১ জানুয়ারি ২০২৬ থেকে পোস্টাল ব্যালট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছানো শুরু হয়েছে। এসব ব্যালট সংরক্ষণের জন্য আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্বচ্ছ ব্যালট বাক্স লক করার কার্যক্রম অনুষ্ঠিত হবে।

৯১ মাগুরা-১ নির্বাচনী এলাকার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের ৩০৩ নম্বর কক্ষে এবং ৯২ মাগুরা-২ নির্বাচনী এলাকার জন্য ৩০৪ নম্বর কক্ষে (তৃতীয় তলা) এই কার্যক্রম চলবে।

কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসক আরও বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সন্দেহ বা বিতর্ক এড়াতে নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। কেউ নিয়ম ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুরো প্রক্রিয়ার লিখিত রেকর্ড সংরক্ষণ করা হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এতে নির্বাচন প্রক্রিয়ার ওপর ভোটার ও প্রার্থীদের আস্থা আরও বাড়বে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

জেএইচআর

Link copied!