ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ২৬, ২০২৬, ০৩:৫৮ পিএম

সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। গত দুই দিনব্যাপী অভিযানে সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার পৃথক স্থান থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। 

সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

তিনি জানান, সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় নারায়ণতলা ও মাছিমপুর বিওপির পৃথক অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। যার আনুমানিক সিজারমূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা। 

এদিকে জব্দকৃত এসব ভারতীয় মদ সুনামগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

ইএইচ

Link copied!