ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

আড়াইহাজারে জামায়াত প্রার্থীর গণসংযোগে হামলা, শিবির সভাপতিসহ আহত ১০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ২৭, ২০২৬, ০৭:৪৫ পিএম

আড়াইহাজারে জামায়াত প্রার্থীর গণসংযোগে হামলা, শিবির সভাপতিসহ আহত ১০

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লার পক্ষে গণসংযোগ করার সময় হামলা ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় এ ঘটনা ঘটে। এতে আড়াইহাজার পৌরসভা ছাত্রশিবিরের সভাপতিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

ঘটনার বিবরণ জামায়াত প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা জানান, মঙ্গলবার দুপুরে জামায়াতে ইসলামীর মহিলা শাখার একটি দল পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মোল্লারচর এলাকায় গণসংযোগ করতে যায়। এ সময় স্থানীয় বিএনপি কর্মী মোরশেদ মিয়া, খোরশেদ আলম ও মহসিন মিয়ার নেতৃত্বে একদল লোক তাঁদের বাধা দেয় এবং ‘দাঁড়িপাল্লা’র পক্ষে গণসংযোগ করা নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে নারী কর্মীদের লক্ষ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। খবর পেয়ে ছাত্রশিবিরের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের অবরুদ্ধ করে মারধর করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে থানা থেকে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহতদের অবস্থা হামলায় আড়াইহাজার পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান অর্ণব (২৮), শাফিল আহম্মেদ (২৯), মিরাজ মাহমুদ (২৮), মেহেদী হাসান অন্তর (২৮), জামায়াত কর্মী মুফতি মাহমুদ আব্বাসী (৩০), মেহেদী হাসান (২৪), কাজী মারুফ (৪৫) ও মাহবুব জোবায়েরসহ (২৮) অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত মেহেদী হাসান অর্ণব ও শাফিল আহম্মেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রশাসনের পদক্ষেপ এ ঘটনায় জামায়াত প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট প্রফেসর আজিজুল হক উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসাদুর রহমানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার আসাদুর রহমান জানান, বিষয়টি মৌখিকভাবে জানার পরপরই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!