ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পারিবারিক কলহের জেরে পেট্রোল ঢেলে ঘরে আগুন, দগ্ধ ৪

আলী রেজা রাজু, সাভার

আলী রেজা রাজু, সাভার

জানুয়ারি ২৮, ২০২৬, ০১:১৪ পিএম

পারিবারিক কলহের জেরে পেট্রোল ঢেলে ঘরে আগুন, দগ্ধ ৪

ঢাকার সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে একটি বাড়িতে পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে আশুলিয়া থানাধীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেছনে ইসলাম নগর ৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। 

বাহকের দেওয়া তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের জেরে পরিবারের এক সদস্য ঘরের ভেতরে পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। সে সময় ঘরে উপস্থিত চারজনই আগুনে দগ্ধ হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে জাহাঙ্গীরনগর হাসপাতাল এবং সেখান থেকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে মঙ্গলবার ভোর ৩টার দিকে দুইজনকে ঢাকা জাতীয় বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন— মো. সাইফুল ইসলাম রনি (২৭)। সে প্রায় ৩০ শতাংশ দগ্ধ হয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার্থী। বর্তমানে জাতীয় বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া্র দগ্ধ হন মো. হাসিনুর (৩০)। দগ্ধ প্রায় ১৫ শতাংশ। সম্পর্কে রনির চাচাতো ভাই। তিনি বর্তমানে বার্ন ইউনিটের জরুরি বিভাগে পর্যবেক্ষণে আছেন।

ঘটনার বিষয়ে আশুলিয়া থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানায়।

এএন

Link copied!