ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে র‍্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ আটক ৩

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

জানুয়ারি ৩১, ২০২৬, ০৮:১৮ পিএম

কুড়িগ্রামে র‍্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ আটক ৩

কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ অভিযান চালিয়ে ১৫ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৩। 

শনিবার দুপুরে র‍্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মো. কয়ছার মণ্ডলের ছেলে মো. আজিজুল হক, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সন্তোষ গ্রামের ইসমাইল হোসেন এবং একই উপজেলার নলুয়া গ্রামের চাঁদ আলী শেখের ছেলে মো. নবীর আলী।

র‍্যাব জানায়, শুক্রবার রাতে চিলমারী থানাধীন ৩ নম্বর থানাহাট ইউনিয়নের মাটিকাটা মোড় সংলগ্ন রেল ক্রসিং এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় চালক ও সহকারীর সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫ কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দসহ তিনজনকে আটক করা হয়। পরে চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, আটকদের চিলমারী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!