ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

৯ম পে-স্কেলের দাবিতে ফুলবাড়ীতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০২:৪৮ পিএম

৯ম পে-স্কেলের দাবিতে ফুলবাড়ীতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার সকাল ৯টায় ফুলবাড়ী উপজেলা চত্বরে এ কর্মসূচি শুরু হয়। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি আদায়ে সোচ্চার হন এবং দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ সাত দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন চললেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এএন

Link copied!