ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে বিভিন্ন দলের ৭শতাধিক নেতাকর্মীর ইসলামী আন্দোলনে যোগদান

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৫:৩৭ পিএম

কুড়িগ্রামে বিভিন্ন দলের ৭শতাধিক নেতাকর্মীর ইসলামী আন্দোলনে যোগদান

২৭ কুড়িগ্রাম-৩ আসনে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।

মঙ্গলবার দুপুর ১২টায় উলিপুর থানার ধরনিবাড়ি ইউনিয়নের মাধবপুর গ্রামে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে ৯টি ওয়ার্ডের বিভিন্ন দল থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ২৭ কুড়িগ্রাম-৩ আসনের হাতপাখা মার্কার এমপি পদপ্রার্থী ডা. আক্কাস আলী সরকারের সমর্থনে যোগদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আক্কাস আলী সরকার বলেন, “উলিপুর উপজেলায় বহু নেতার বদল হয়েছে, তবে মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। তাই এমন লোককে এমপি বানাতে হবে, যে এলাকার উন্নয়নে কাজ করবে। নির্বাচিত হলে আমরা উলিপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।”

নতুন নেতাকর্মীদের যোগদান সম্পর্কে তিনি আরও বলেন, “আমাদের উলিপুরে দলমত নির্বিশেষে সবাই আমাকে ভালোবাসে। সব দলের মানুষ আমাকে ভোট দেবেন, এটা আমার বিশ্বাস।”

শ্রী নরেন্দ্রনাথ বর্মন নামে এক সনাতন ধর্মীয় নেতা বলেন, “ডা. আক্কাস আলী চিকিৎসা সেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সৌহার্দ্যপূর্ণ ব্যবহারে অনন্য। তাকে আমরা সংসদে দেখতে চাই, তাই আজ তাকে সমর্থন জানালাম।”

যোগদান অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর উপজেলা নেতৃবৃন্দ, ডাক্তার আক্কাস আলীর বিভিন্ন প্রান্তিক সমর্থক এবং ধর্মীয় ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এএন

Link copied!