ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৭:০৪ পিএম

কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

‘জ্ঞানই শক্তি, আগামীর ভিত্তি’ এ স্লোগানে কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে কলেজ মোড় এলাকার সরকারি লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক রিমি আক্তার ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ গঠনে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। একটি শিক্ষিত, সচেতন ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে নিয়মিত বই পড়ার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে পাঠাভ্যাসে উৎসাহিত করতে গ্রন্থাগারকে আরও আধুনিক ও পাঠকবান্ধব করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ লেখক ও পাঠকরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!