ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

নির্বাচিত হলে স্বপ্নের আড়াইহাজার গড়ে তুলব: নজরুল ইসলাম আজাদ

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:৩২ পিএম

নির্বাচিত হলে স্বপ্নের আড়াইহাজার গড়ে তুলব: নজরুল ইসলাম আজাদ

ঢাকা বিভাগের বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত স্বপ্নের আড়াইহাজার গড়ে তুলবেন। সেই স্বপ্নের আড়াইহাজার গড়তে তিনি সবাইকে পাশে থাকার আহ্বান জানান।

রোববার আড়াইহাজার উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম আজাদ বলেন, আড়াইহাজারের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উন্নত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে। আর্থসামাজিক ব্যবস্থাকে আরও মজবুত এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান করার পাশাপাশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এ ছাড়া সবাইকে বৈদ্যুতিক গ্যাস সংযোগ এনে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মামুন মাহমুদ, বিএনপি নেতা রাকিবুল ইসলাম রাকিব, লুৎফুর রহমান আব্দু, মতিউর রহমান মতিন, ভিপি কবির হোসেন, মোহাম্মদ উল্লাহ লিটন, সালাউদ্দিন ডালিম এবং ছাত্রদল নেতা মোবারক হোসেন ও রফিকুল ইসলাম রফিক।

আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের পরিচালনায় আয়োজিত এ সমাবেশে হাজার হাজার নেতা-কর্মীর ঢল নামে।

ইএইচ

Link copied!