ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার ৮০৫ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ শুরু, ভোটার ২৫ লাখের বেশি

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৩:৪৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার ৮০৫ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ শুরু, ভোটার ২৫ লাখের বেশি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। 

বুধবার সকাল থেকে জেলার ৬টি সংসদীয় আসনের ৯টি উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তারা প্রিজাইডিং অফিসারদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিচ্ছেন।

বিতরণ করা সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, ব্যালট বাক্স, অফিসিয়াল সিল, অমোচনীয় কালি ও মোমসহ নির্বাচনী কার্যক্রমের জন্য অপরিহার্য বিভিন্ন উপকরণ। কঠোর নিরাপত্তা ও নির্ধারিত প্রটোকল অনুসরণ করে এসব সামগ্রী ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ শানিয়াজ্জামান জানান, জেলার ৮০৫টি ভোটকেন্দ্রের জন্য সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ব্যালট ও সরঞ্জাম পরিবহনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে কোনো ধরণের অনিয়ম বা বিশৃঙ্খলা না ঘটে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কমিশন সর্বাত্মক সচেষ্ট।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ায় মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৬৮ হাজার ১২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ২৯ হাজার ৯৭৮ জন এবং নারী ভোটার ১২ লাখ ৩৮ হাজার ১৩৩ জন। এ ছাড়া ৩৯ হাজার ৯৬৯ জন প্রবাসী ও পোস্টাল ভোটার রয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলার ৮০৫টি কেন্দ্রের মধ্যে ৫৭৪টিকে ‘ঝুঁকিপূর্ণ’ ও ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব স্পর্শকাতর কেন্দ্রে বাড়তি নিরাপত্তা বলয় ও টহল ব্যবস্থা জোরদার করা হবে।

নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী মাঠে সক্রিয় রয়েছে। সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই প্রশাসনের প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!