ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঝালকাঠির ২৩৭ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ, ১৮ জন প্রার্থীর লড়াই

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৩:৫৫ পিএম

ঝালকাঠির ২৩৭ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ, ১৮ জন প্রার্থীর লড়াই

ঝালকাঠির দুটি সংসদীয় আসনে নির্বিঘ্ন ভোটগ্রহণের লক্ষ্যে ২৩৭টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। 

বুধবার সকাল থেকে জেলার চারটি উপজেলা পরিষদ থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপার ও সিলসহ ৪৬ ধরনের সামগ্রী তুলে দেওয়া হয়।

সরঞ্জাম বিতরণের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি সদস্যদেরও পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, বিকেলের মধ্যেই সব কেন্দ্রে প্রয়োজনীয় মালামাল পৌঁছে যাবে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাঁদের অবস্থান গ্রহণ করবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ৯০টি এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ১৪৭টি ভোটকেন্দ্র রয়েছে। দুই আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে একজন নারী প্রার্থীও রয়েছেন।

এবারের নির্বাচনে ঝালকাঠির দুটি আসনে মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৮২৮ জন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে জেলাজুড়ে ৪ হাজার ৫৭৯ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, গুরুত্বপূর্ণ প্রতিটি কেন্দ্রে ৩ জন পুলিশ সদস্য এবং ১৫ জন করে আনসার সদস্য সার্বক্ষণিক পাহারায় থাকবেন। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে সক্রিয় রয়েছেন।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সব ধরনের কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটাররা যাতে নিরাপদে কেন্দ্রে আসতে পারেন, সে বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

জেএইচআর

Link copied!