ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক জব্দ

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৩:৩০ পিএম

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক জব্দ

রাজশাহীর বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, রাজশাহীর বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় মাদক পাচারের পরিকল্পনা রয়েছে। এরপর আভিযানিক দলগুলো পৃথক স্থানে বিশেষ অভিযান চালায়।

চরমাজারদিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ দামকুড়া থানার রবেন্দ্র এলাকায় শনিবার রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে অভিযান চালানো হয়। এ সময় এক ব্যক্তিকে ধাওয়া করলে তিনি একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগ তল্লাশি করে ১২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

একই রাতে আনুমানিক ১টা ৩০ মিনিটে ইউসুফপুর বিওপি’র দায়িত্বপূর্ণ চারঘাট থানার হাজির বাতান এলাকায় টহল দল সরিষা ক্ষেতে ওৎ পেতে থাকে। সন্দেহভাজন এক ব্যক্তিকে ধাওয়া করলে তিনি একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগ থেকে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। এসব মাদক চারঘাট মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এছাড়া রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে খিদিরপুর বিওপির দায়িত্বপূর্ণ কাটাখালী থানার পূর্ব বাতান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাবলা বাগানের ভেতর থেকে মাদক ব্যবসায়ীরা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি করে ২৯০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। জব্দকৃত মাদক কাটাখালী থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদকপাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এএন

Link copied!