ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ময়মনসিংহে বাজার পরিদর্শনে ডিসি-এসপি

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১১:৩০ পিএম

ময়মনসিংহে বাজার পরিদর্শনে ডিসি-এসপি

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ময়মনসিংহের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন। 

বৃহস্পতিবার দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। বাজারে কৃত্রিম সংকট ও মূল্য কারসাজি প্রতিরোধ করাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য।

মনিটরিং কার্যক্রমে সরাসরি অংশ নেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান এবং পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান। তাঁদের সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এই অভিযানে সক্রিয় সহযোগিতা করেন।

অভিযানকালে বিভিন্ন পাইকারি ও খুচরা দোকান পরিদর্শন করে চাল, ডাল, চিনি, তেল, খেজুর, ছোলা ও পেঁয়াজসহ রমজানকেন্দ্রিক পণ্যের মজুত পরিস্থিতি যাচাই করা হয়। এ সময় ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়। সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিষয়েও ব্যবসায়ীদের সতর্ক করেন কর্মকর্তারা।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, রমজানকে কেন্দ্র করে কোনো অসাধু চক্র যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে জন্য প্রশাসন কঠোর নজরদারিতে রয়েছে। অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা মজুতদারির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, বাজারের স্থিতিশীলতা রক্ষায় পুলিশ প্রশাসন সার্বক্ষণিক প্রস্তুত এবং আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

সংশ্লিষ্ট কর্মকর্তারা উল্লেখ করেন, রমজান মাসজুড়ে এই নিয়মিত মনিটরিং এবং প্রয়োজন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। প্রশাসনের এই তৎপরতায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবসায়ীকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করে বাজারে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!