ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

উপজেলা বিএনপির সভাপতিকে আটকের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৩:৫৬ পিএম

উপজেলা বিএনপির সভাপতিকে আটকের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের সঙ্গে বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের মোবাইল ফোনে কথোপকথনের একটি অডিও বিভিন্ন যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে তাকে আটক করেছে পুলিশ ও ডিবি। এ ঘটনার প্রতিবাদে বাহুবলের মীরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখেন বিএনপির নেতাকর্মীরা। 

বিএনপি নেতাকর্মীদের দাবি, ওসি ও তুষারের কথোপকথনের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ অডিও প্রকাশ করা হোক। তাদের অভিযোগ, সম্পূর্ণ অডিও প্রকাশ না করে মাঝখানের অংশ কেটে প্রচার করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

প্রায় ৩০ মিনিট অবরোধ রাখার পর রমজানে সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে ২৪ ঘণ্টার মধ্যে তুষারকে নিঃশর্ত মুক্তির দাবিতে কর্মসূচি স্থগিত করে সড়ক ছেড়ে দেন তারা। অন্যথায় ২৪ ঘণ্টা পর আবারও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।

বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, ওসি সাইফুল ইসলাম বাহুবল থানায় যোগদানের পর থেকে বিভিন্ন মহলে অপরাধীদের সঙ্গে সখ্য গড়ে তুলেছেন এবং নানা অপরাধ কর্মকাণ্ডে যোগসাজশের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি বিষয়টি স্থানীয় নেতাকর্মীরা জানতে পেরে তাকে সতর্ক করলে তিনি তুষার ও বিএনপি নেতাকর্মীদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে দাবি করেন তারা।

তাদের অভিযোগ, এর জের ধরেই তুচ্ছ ঘটনায় ক্ষমতার অপব্যবহার করে উপজেলা বিএনপির সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে, যা দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। তারা অবিলম্বে তুষারের মুক্তি ও ওসি সাইফুল ইসলামের অপসারণ দাবি করেন।

এএন

Link copied!