ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভেড়ামারা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৩:৪৬ পিএম

ভেড়ামারা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রফিকুল ইসলাম। 

এতে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং মাদক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

আইন-শৃঙ্খলা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর। সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিভিন্ন ইউনিয়ন পরিষদ সচিবদের সাথে কথা বলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জায়েদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশ বাহিনীকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সভায় বিগত মাসের অপরাধচিত্র পর্যালোচনা করা হয় এবং আগামী মাসে আইন-শৃঙ্খলার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপসমূহ নির্ধারণ করা হয়। সভা শেষে সংসদ সদস্য উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক বিশেষ মতবিনিময়ে অংশগ্রহণ করেন।

জেএইচআর

Link copied!