ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাণীশংকৈলে ইউপি সদস্যকে হুমকির প্রতিবাদে পিআইও’র বিরুদ্ধে মানববন্ধন

জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১১:৫৪ এএম

রাণীশংকৈলে ইউপি সদস্যকে হুমকির প্রতিবাদে পিআইও’র বিরুদ্ধে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)'র বিরুদ্ধে ইউপি সদস্যকে প্রকাশ্যে জীবিত মাটিতে পুঁতে ফেলা ও মেম্বারি খেয়ে ফেলার হুমকির অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইউনিয়ন পরিষদের মেম্বাররা। 

সোমবার উপজেলা পরিষদের মূল ফটকের সামনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন, রাণীশংকৈল শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“ন্যায্য অধিকার”, “নিজেদের সুরক্ষা” ও “প্রাপ্য সম্মান” দাবিতে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্যরা অংশ নেন। 

তারা অভিযোগ করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার কর্তৃক আক্কাশ আলী নামের এক মেম্বারকে প্রাণনাশের হুমকি ও লাঞ্ছনা করা হয়েছে। এবিষয়ে ভুক্তভোগী মেম্বার থানায় একটি এজাহার দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এক ঘটনাকে কেন্দ্র করে পিআইও নুরুন্নবী সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে মেম্বার ও চেয়ারম্যানকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়— “আপনার মত মেম্বার কেনো? চেয়ারম্যান কে গুনি না! আপনারা পালায় বেড়াইবেন… এই অপরাধে আপনার মেম্বারি খায় নিবো… চেয়ারম্যান পর্যন্ত আইসে আব্বা ডাকবে।”

ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জনপ্রতিনিধিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং হুমকি প্রদান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে পিআইও'র বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তারা আরও বলেন, আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি। আমাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত না হলে স্থানীয় সরকার ব্যবস্থার কার্যক্রম ব্যাহত হবে এবং জনগণের সেবা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে।

এ বিষয়ে রানীশংকৈল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম বলেন, মিডিয়ার মাধ্যমে বিষয়টি জেনেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

এএন

Link copied!