ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সাতবাড়ীয়া সমাজ উন্নয়ন যুব সংঘের উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ইফতার বিতরণ

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১১:৫৯ এএম

সাতবাড়ীয়া সমাজ উন্নয়ন যুব সংঘের উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিজস্ব এলাকার অসহায়, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মাঝে ইফতার বিতরণ করে সামাজিক দৃষ্টান্ত স্থাপন করলেন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন "সাতবাড়ীয়া সমাজ উন্নয়ন যুব সংঘ"। 

সোমবার বাদ যোহর থেকে পূর্বষাট্টি, বালিয়া এবং হাসানপুর গ্রামের আংশিক এলাকার ৫০ টি অসহায়, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়। 

সাতবাড়ীয়া সমাজ উন্নয়ন যুব সংঘ ও অত্র সংগঠনের পরিচালক মো. পারভেজ হাওলাদারের যৌথ অংশগ্রহণে এই উদ্যোগটি বাস্তবায়ন করা হয়েছে। 

সাতবাড়ীয়া সমাজ উন্নয়ন যুব সংঘ এর দপ্তর সম্পাদক রিপন হাওলাদারের নেতৃত্ব সংগঠনের অন্যান্য সদস্যদের নিয়ে এলাকায় বিভিন্ন স্থানে সুবিধাভোগী পরিবারের বাসায় গিয়ে ইফতারের প্যাকেট গুলো দুপুর থেকে পৌঁছে দেওয়া হয়। 

সংগঠনটির নতুন কার্যকরী কমিটি গঠনের ৫ দিনের মাথায় হঠাৎ প্ল্যানে এই সুন্দর সেবামূলক উদ্যোগটি বাস্তবায়ন করেছে সংগঠনটি। 

সংগঠনের কার্যকরী কমিটির পরিচালক মো. পারভেজ হাওলাদার বলেন, আমাদের এই সাতবাড়ীয়া সমাজ উন্নয়ন যুব সংঘ একটি অরাজনৈতিক, অলাভজনক ও সমাজ সেবামূলক সংগঠন। এলাকার সাধারণ জনগণের দোরগোড়ায় মানবিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ও উদ্দেশ্য আমাদের।

আমরা চাই আমাদের সমাজে উঁচুনীচু ভেদাভেদ ভুলে গিয়ে একটি মানবিক ও আন্তরিক সমাজ গঠনের। আর সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমাদের সাতবাড়ীয়া সমাজ উন্নয়ন যুব সংঘ।

এএন

Link copied!