ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফতুল্লায় মাদক ব্যবসার জেরে যুবককে কুপিয়ে হত্যা

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৬:৪২ পিএম

ফতুল্লায় মাদক ব্যবসার জেরে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসার বিরোধের জেরে ইমন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ গ্রুপ। 

সোমবার রাতে মাসদাইর ঘোষেরবাগ মিস্ত্রীবাগ এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ইমন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ওমর খৈয়মের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে মাসদাইর ঘোষেরবাগ এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসা নিয়ে ইমনের সাথে এলাকার প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী জাহিদ গ্রুপের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাতে জাহিদ ও তার সহযোগীদের সাথে ইমনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাহিদের নেতৃত্বে ফেরদৌস, চক্ষু হৃদয়সহ ৪-৫ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে ইমনের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ইমনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

জেএইচআর

Link copied!