ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কেন্দুয়ায় স্কুলছাত্রের ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোনা)

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোনা)

ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০২:০৪ পিএম

কেন্দুয়ায় স্কুলছাত্রের ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

নেত্রকোনার কেন্দুয়ায় নিজ ঘরের বাঁশের ধন্নার সাথে গামছা পেঁচিয়ে মো. সায়েম (৯) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। বুধবার রাতে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কান্দিউড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত মো. সায়েম ওই গ্রামের আবুল মনসুরের ছেলে। সে স্থানীয় কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের সদস্যরা জানান, সায়েম কিছুটা চঞ্চল প্রকৃতির ও মানসিক ভারসাম্যহীন ছিল।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ইফতারের সময় পরিবারের সাথে অংশ না নিয়ে সায়েম নিজের ঘরের বারান্দার দরজা বন্ধ করে দেয়। রাত ১০টার দিকে তার বাবা তারাবির নামাজ শেষ করে বাড়িতে ফিরে সায়েমের কোনো সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে দেখেন, ছেলে ঘরের বাঁশের ধন্নার সাথে গামছা পেঁচিয়ে ঝুলে আছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, বুধবার রাত ১০টার দিকে কান্দিউড়া গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে তিনি উল্লেখ করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আইন অনুযায়ী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে বলে তিনি জানান।

জেএইচআর

Link copied!