ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

নাগরপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৩:৫৫ পিএম

নাগরপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত

টাঙ্গাইলের নাগরপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে শামছুল খান নামের এক ব্যক্তির বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মীরনগর ২ নম্বর ওয়ার্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ ঘর থেকে আগুনের শিখা দেখতে পান প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় ঘরের ভেতরের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে পরিবারটি বর্তমানে দিশেহারা অবস্থায় রয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে নাগরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। নাগরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত পদক্ষেপ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন আশপাশে ছড়িয়ে পড়েনি।

এ বিষয়ে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে এমন অগ্নিদুর্ঘটনা এড়াতে বিশেষ করে বৈদ্যুতিক সংযোগের নিরাপত্তার বিষয়ে সবাইকে আরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

জেএইচআর

Link copied!