ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ২৬ লাখ টাকার মাদক উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:০৬ পিএম

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ২৬ লাখ টাকার মাদক উদ্ধার

কুষ্টিয়ার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৭ ফেব্রুয়ারি এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপি সীমান্ত এলাকায় পৃথক পৃথক এই অভিযান চালায়। অভিযানে চোরাচালানকারীদের ফেলে যাওয়া মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১ কেজি ২০০ গ্রাম হেরোইন, ৬১০ পিস ডেক্সামেথাসোন ট্যাবলেট এবং ৪০ প্যাকেট ভারতীয় বিড়ি। বিজিবির দেওয়া তথ্যমতে, জব্দকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সন্দেহভাজন স্থানগুলোতে বিশেষ সজাগ দৃষ্টি রাখা হচ্ছে বলে তারা উল্লেখ করেন।

জব্দকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক ধ্বংস করার লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করার প্রক্রিয়া চলছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে আরও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।

জেএইচআর

Link copied!