ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ক্ষেতলালে পরিচ্ছন্ন শহর গড়ার কার্যক্রম শুরু

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

মার্চ ২, ২০২৬, ০২:২২ পিএম

ক্ষেতলালে পরিচ্ছন্ন শহর গড়ার কার্যক্রম শুরু

জয়পুরহাটের ক্ষেতলাল পৌর শহরকে একটি দৃষ্টিনন্দন, স্বাস্থ্যসম্মত ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। 

সোমবার বেলা ১১টায় নির্মাণাধীন ক্ষেতলাল পৌরসভা ভবন এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ক্ষেতলাল পৌরসভার উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ। অভিযান চলাকালে পৌর প্রশাসক অবৈধভাবে পানি নিষ্কাশনের খাল দখল করে থাকা ব্যক্তিদের কঠোরভাবে সতর্ক করেন।

সাজ্জাদ পারভেজ স্পষ্ট জানান, পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী যেকোনো অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল দখলমুক্ত রাখা হবে। এ সময় তিনি স্থানীয় জনসাধারণকে সচেতন হওয়ার এবং খাল বা ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উদ্বোধনকালে তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। একটি পরিচ্ছন্ন পরিবেশ শুধু বাহ্যিক সৌন্দর্যই বাড়ায় না, বরং মানুষের স্বাস্থ্য ও মন-মানসিকতার ওপর ইতিবাচক প্রভাব ফেলে। ক্ষেতলাল পৌরসভাকে একটি পরিকল্পিত শহরে রূপান্তর করতে আমাদের এই কার্যক্রম নিয়মিত চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।

পৌর কর্তৃপক্ষ জানায়, শহরকে আবর্জনামুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, বরং নাগরিকদের দায়িত্বশীল আচরণও প্রয়োজন। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং শহরের সৌন্দর্য রক্ষায় সক্রিয় অংশগ্রহণের জন্য শহরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ এবং পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরিচ্ছন্ন শহর গড়তে প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

জেএইচআর

Link copied!