ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আড়াইহাজারে ৫ আগস্টের লুণ্ঠিত শটগান উদ্ধার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মার্চ ৪, ২০২৬, ০৪:২৭ পিএম

আড়াইহাজারে ৫ আগস্টের লুণ্ঠিত শটগান উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে ৫ আগস্ট লুণ্ঠিত অস্ত্রসমূহের মধ্যে একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার হাইজাদী ও ব্রাহ্মন্দী ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত কলাগাছিয়া ও নোয়াদ্দা গ্রামের সেতুর পাশের একটি খালের কচুরিপানা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জনৈক এক মৎস্য শিকারী খালের পানিতে মাছ ধরতে নেমে কচুরিপানার জটের ভেতর অস্ত্রটি দেখতে পান। পরে তাঁর মাধ্যমে সংবাদ পেয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন ও এসআই অজিত চন্দ্র বর্মণের নেতৃত্বে পুলিশের একটি দল ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে শটগানটি উদ্ধার করেন।

আড়াইহাজার থানার (ওসি) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত শটগানটি ৫ আগস্ট থানা থেকে লুণ্ঠিত অস্ত্রের একটি। অস্ত্রের গায়ে থাকা নম্বরের সঙ্গে লুণ্ঠিত অস্ত্রের তালিকার মিল পাওয়া গেছে। খালের ওই স্থানে আরও কোনো অস্ত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ওসি আরও জানান, সরকারের ঘোষিত বিশেষ কর্মসূচির আওতায় লুণ্ঠিত সকল অস্ত্র ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের তল্লাশি নিয়মিত চালানো হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

জেএইচআর

Link copied!