ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

মার্চ ৭, ২০২৬, ০৭:৫৪ পিএম

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ

কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় (প্যান্ট পিস) জব্দ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত এসব পণ্যের মোট আনুমানিক সিজার মূল্য পনেরো লাখ টাকা।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা যাত্রাপুরের মাঝিপাড়া ঘাট এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের সময় টহলদল অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে পাচারের উদ্দেশ্যে রাখা ১ হাজারটি ভারতীয় প্যান্ট পিস জব্দ করে যাত্রাপুর বিওপির সদস্যরা।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে বিজিবি দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত দিয়ে যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এএন

Link copied!