ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

গাজীপুরে প্রকৌশলীদের সেমিনার ও ইফতার মাহফিল

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

মার্চ ৮, ২০২৬, ০৭:৩২ পিএম

গাজীপুরে প্রকৌশলীদের সেমিনার ও ইফতার মাহফিল

গাজীপুর মহানগর ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (এফডিইবি)-এর উদ্যোগে “আধুনিক বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার গুরুত্ব” শীর্ষক সেমিনার এবং প্রকৌশলীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১৮ রমজান গাজীপুরের সোনার তরী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর উপদেষ্টা আ স ম ফারুক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দক্ষ মানবসম্পদ তৈরিতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এই শিক্ষাব্যবস্থাকে আরও বিস্তৃত ও যুগোপযোগী করা এখন সময়ের দাবি।

এফডিইবি গাজীপুর মহানগর সভাপতি প্রকৌশলী ফারুক আহমেদের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি প্রকৌশলী আবসার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি প্রকৌশলী মো. জয়নাল আবেদীন। এছাড়াও আলোচনায় অংশ নেন ড. মাহবুবুল আলম জামি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডিইবি শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ।

বক্তারা কারিগরি শিক্ষার প্রসার, দক্ষ প্রকৌশলী তৈরি এবং জাতীয় উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের অনস্বীকার্য ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ইফতারের আগে পবিত্র কোরআনের আলোকে মাহে রমজানের গুরুত্ব ও তাকওয়া অর্জনের বিষয়ে আলোচনা করা হয়। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

জেএইচআর

Link copied!