ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গোয়াইনঘাটে ১২ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ৮

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

মার্চ ১১, ২০২৬, ০৫:২৮ পিএম

গোয়াইনঘাটে ১২ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ৮

সিলেটের গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্যসহ আটজনকে আটক করেছে থানা পুলিশ। 

বুধবার সকালে উপজেলা সদরের গোয়াইন ব্রিজের পাশ থেকে দুটি গাড়িসহ তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট থানার এসআই মো. মোজাম্মেল হকের নেতৃত্বে ব্রিজের পাশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় একটি হায়াস (ঢাকা মেট্রো-চ ১২-৭৮৪৫) ও একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২১-৩৬৪২) আটক করা হয়। পরে গাড়ি দুটি তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩৮ হাজার ৮৪৫ টাকা।

আটককৃতরা হলেন- শাওন আহমদ (৩০), মো. সুমন মোল্লা (২২), মো. স্বপন মোল্লা (২২), মো. তামিম (১৯), মো. আলমগীর হোসেন (২৪), মোহাম্মদ রেজাউল করিম (৪৫), মো. রুবেল সরকার (৩২) এবং জুয়েল আহমেদ (২৬)। তারা নারায়ণগঞ্জ, সিলেট, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আটকের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, চোরাচালানের মাধ্যমে আনা পণ্য ও গাড়িসহ আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!