ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নাগরপুরে সংস্কার হলো সেই ‘মরণফাঁদ’ ব্রিজ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ১২, ২০২৬, ০৪:২২ পিএম

নাগরপুরে সংস্কার হলো সেই ‘মরণফাঁদ’ ব্রিজ

অবশেষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নের সেই ঝুঁকিপূর্ণ কোনাবাড়ি ব্রিজটির সংস্কার কাজ শেষ হয়েছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের টনক নড়লে দ্রুত এই সংস্কার কাজ সম্পন্ন হয়। এর ফলে ১৫টি গ্রামের হাজার হাজার মানুষের দীর্ঘদিনের আতঙ্ক দূর হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর জাতীয় দৈনিক **'আমার সংবাদ'**সহ বিভিন্ন গণমাধ্যমে ব্রিজটির বেহাল দশা নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপরই নড়েচড়ে বসে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

সরেজমিনে দেখা গেছে, নাগরপুর-তেবাড়িয়া ভায়া সলিমাবাদ সড়কের এই ব্রিজের দুই পাশের ভাঙা রেলিং ও কার্নিশ নতুন করে মজবুতভাবে নির্মাণ করা হয়েছে। রাতে যাতায়াতের সুবিধার জন্য বসানো হয়েছে দিক-নির্দেশক চিহ্ন এবং করা হয়েছে নতুন রঙ। এতে ব্রিজের সৌন্দর্য বাড়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও কমেছে।

দীর্ঘদিন দুর্ভোগে থাকা স্থানীয় বাসিন্দারা জানান, লেখনীর মাধ্যমেই তাদের সমস্যাটি প্রশাসনের নজরে এসেছে। এখন তারা নিরাপদ ও শঙ্কামুক্তভাবে যাতায়াত করতে পারছেন। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এই সংস্কারে সন্তোষ প্রকাশ করেছে।

এ বিষয়ে নাগরপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা মো. তোরাপ আলী জানান, জনদুর্ভোগের বিষয়টি গণমাধ্যমে আসার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছিল। বরাদ্দ পাওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কাজ শেষ করা হয়েছে। এখন ব্রিজটি চলাচলের জন্য সম্পূর্ণ নিরাপদ।

জেএইচআর

Link copied!