ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পাকুন্দিয়ায় ৩৫ মামলার দুই দুর্ধর্ষ বাইক চোর গ্রেপ্তার

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

মার্চ ১২, ২০২৬, ০৪:২৮ পিএম

পাকুন্দিয়ায় ৩৫ মামলার দুই দুর্ধর্ষ বাইক চোর গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও বাজিতপুরে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- পাকুন্দিয়া পৌরসভার চালিয়াগোপ গ্রামের মৃত মুশিদ উদ্দিনের ছেলে লিটন (৪০) এবং বাজিতপুর উপজেলার পেলনপুর গ্রামের সোনা মিয়ার ছেলে জোনায়েদ (৩০)।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া লিটনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ২২টি এবং জোনায়েদের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পাকুন্দিয়া থানার তদন্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া এই চক্রের অন্য সদস্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেএইচআর

Link copied!