ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বান্দরবানে অফিস সময়েও স্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ে ঝুলছে তালা

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান প্রতিনিধি

মার্চ ১২, ২০২৬, ০৬:৫৩ পিএম

বান্দরবানে অফিস সময়েও স্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ে ঝুলছে তালা

বান্দরবানে নির্ধারিত অফিস সময়েও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) জেলা কার্যালয় দিনের পর দিন তালাবদ্ধ রাখার অভিযোগ উঠেছে। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য খাতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য ও সেবা নিতে এসে প্রায়ই মূল ফটকে তালা ঝুলতে দেখছেন সেবাপ্রত্যাশীরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কাউকে না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে তাদের। হেলাল উদ্দীন নামে এক স্থানীয় বাসিন্দা জানান, প্রয়োজনীয় কাজে বেশ কয়েকবার এই অফিসে গেলেও প্রতিবারই গেইট বন্ধ পেয়েছেন এবং যোগাযোগের কোনো মাধ্যম খুঁজে পাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক পাশের একটি অফিসের কর্মকর্তা জানান, স্বাস্থ্য প্রকৌশল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত উপস্থিত না থাকায় তাদের দপ্তরের নামে আসা সরকারি চিঠিগুলোও অন্য অফিসে দিয়ে যান বাহকরা।

এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আব্দুর রৌফ কার্যালয়ে তালা লাগিয়ে রাখার বিষয়টি স্বীকার করেন। তিনি দাবি করেন, জনবল সংকটের কারণে এমনটা করতে হচ্ছে। জনবল বৃদ্ধির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং যোগাযোগের নম্বর সম্বলিত একটি সাইনবোর্ড তৈরির কাজ চলছে। তবে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ তিনি দেখাতে পারেননি।

ভুক্তভোগীরা জনসেবা নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

জেএইচআর

Link copied!