ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

রাঙামাটিতে জেলা পরিষদ সদস্য হাবীব আজমের উদ্যোগে ইফতার মাহফিল

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মার্চ ১২, ২০২৬, ০৯:০৯ পিএম

রাঙামাটিতে জেলা পরিষদ সদস্য হাবীব আজমের উদ্যোগে ইফতার মাহফিল

রাঙামাটি শহরের কাঁঠালতলী জামে মসজিদে জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজমের ব্যক্তিগত উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীর উপস্থিতিতে এই মাহফিল আয়োজন করা হয়।

ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে মো. হাবীব আজম বলেন, পবিত্র রমজান আমাদের সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তিনি সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানবকল্যাণে কাজ করার এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে কাঁঠালতলী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, কাঁঠালতলী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন এবং রাঙামাটির বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হযরতুল আলহাজ্ব আল্লামা নূরুল কবির রিজভী। মুনাজাত শেষে মুসল্লীরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

জেএইচআর

Link copied!