ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে কৃষকের গোয়ালঘর সহ তিনটি গরু পুড়ে ছাই

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

মার্চ ১৩, ২০২৬, ১২:১৯ পিএম

সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে কৃষকের গোয়ালঘর সহ তিনটি গরু পুড়ে ছাই

জামালপুরের সরিষাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দরিদ্র কৃষকের গোয়ালঘরসহ তিনটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই পরিবারের প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লাল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বগারপাড় এলাকার কৃষক তৈয়ব আলী রাতে তার গোয়ালঘরে মশা তাড়ানোর কয়েল জ্বালিয়েছিলেন। গভীর রাতে সেই কয়েলের আগুন মশারিতে লেগে মুহূর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে গোয়ালঘরে থাকা তিনটি গরু এবং ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক তৈয়ব আলী জানান, গরু তিনটিই ছিল তার উপার্জনের প্রধান সম্বল। এই অগ্নিকাণ্ডে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, কয়েলের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

জেএইচআর

Link copied!