ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাণীশংকৈলে দুঃস্থ ও অসহায়দের মাঝে যাকাতের অর্থ বিতরণ 

জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

মার্চ ১৬, ২০২৬, ০৩:২৪ পিএম

রাণীশংকৈলে দুঃস্থ ও অসহায়দের মাঝে যাকাতের অর্থ বিতরণ 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দুঃস্থ ও অসহায় নারী পুরুষের মাঝে যাকাতের অর্থ বিতরণ করা হয়। সোমবার উপজেলার মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে সরকারিভাবে ১৯ জন দুঃস্থ ও অসহায় নারী পুরুষের মাঝে ৯ হাজার ৩শত টাকা করে মোট ১ লক্ষ ৭৬ হাজার ৭শ টাকার যাকাতের চেক বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা বেগম।

এসময় তিনি বলেন, রমজান মাস মানবতার শিক্ষা দেয়। সমাজের সচ্ছল মানুষের যাকাত ও সহযোগিতার মাধ্যমে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের মূল শিক্ষা। সরকারও বিভিন্ন উদ্যোক্তারা অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, আপনারা সে অর্থ কাজে লাগাবেন।

যাকাত কমিটির সদস্য সচিব ও ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ফরহাদুজ্জামান ফরহাদ বলেন, যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। সঠিকভাবে যাকাত বিতরণের মাধ্যমে সমাজের দারিদ্র্য দূর করা সম্ভব। তাই সমাজের বিত্তবান মানুষকে যাকাতের অর্থ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে পৌঁছে দেয়ার আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে উপজেলা যাকাত কমিটির সদস্য আনিসুর রহমান ও ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার আমিরুল ইসলাম, বেলায়েত হোসেন, প্রেসক্লাব সাবেক সভাপতি মোবারক আলী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক প্রমুখ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

এএন

Link copied!