ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মার্চ ১৭, ২০২৬, ০৯:৪০ পিএম

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের মাসিক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এই সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।

সভাপতির বক্তব্যে রেজাউল করিম বলেন, "রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব একটি শক্তিশালী পরিবার। সত্য প্রকাশ করাই আমাদের প্রধান দায়িত্ব। তবে আমাদের এই পথচলায় বাধা দিতে নানামুখী অপপ্রচার চালানো হচ্ছে। কোনো ষড়যন্ত্র যেন ক্লাবের ঐক্য নষ্ট করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।" তিনি ব্যক্তিগত ভেদাভেদ ভুলে ক্লাবের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সাধারণ সম্পাদক শামসুল ইসলাম তাঁর বক্তব্যে অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, কিছু স্বার্থান্বেষী মহল ঈর্ষান্বিত হয়ে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। ক্লাবের শৃঙ্খলা রক্ষায় আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি।

তিনি আরও জানান, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সভায় ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ সাধারণ ও সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানস্থলকে এক মিলনমেলায় পরিণত করে।

সবশেষে ক্লাবের কোষাধ্যক্ষ মামুনুর রশীদের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া শেষে আমন্ত্রিত অতিথি ও সদস্যরা একসঙ্গে ইফতারে অংশ নেন।

জেএইচআর

Link copied!