ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জে এমআরএম ফোর্সেসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ 

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ 

মার্চ ১৮, ২০২৬, ০৩:৩৩ পিএম

নারায়ণগঞ্জে এমআরএম ফোর্সেসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে এমআরএম ফোর্সেস সিকিউরিটি সার্ভিস লিমিটেডের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার ‘ড্রিংক অ্যান্ড ডাইন’ রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

প্রধান অতিথির বক্তব্যে আবু আল ইউসুফ খান টিপু বলেন, অতীতে সাংবাদিকরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেন না এবং গণমাধ্যম কার্যালয়গুলোতে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করা হতো। তবে বর্তমান সময়ে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়কালে সাংবাদিকরা এখন সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারছেন।

এমআরএম ফোর্সেস সিকিউরিটি সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রায়হান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল মাহমুদ, একুশে টেলিভিশনের অ্যাডমিন অফিসার মো. তৈয়বুর রহমান এবং নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে জেনারেল অ্যাটর্নি অ্যাসিস্ট্যান্ট আল আমিন সিদ্দিকী, এমআরএম ফোর্সেস সিকিউরিটি সার্ভিসের জেনারেল ম্যানেজার মো. নায়েব আলী এবং এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান খানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে আয়োজিত আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জেএইচআর

Link copied!