ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

মার্চ ২১, ২০২৬, ০৭:০০ পিএম

ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ বিষাদে পরিণত হলো জামালপুরের দেওয়ানগঞ্জে। শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদে একটি ড্রাম ব্রিজ (ভাসমান) ভেঙে শতাধিক দর্শনার্থী নদীতে পড়ে গেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের দুই সহোদরসহ চার শিশুর মৃত্যু হয়েছে এবং আরও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

নিহত চার শিশু হলো- দেওয়ানগঞ্জ উপজেলার কালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২), ডাকাতিয়া পাড়ার জয়নালের মেয়ে মায়ামনি (১০) এবং বেলতলি রেলগেট এলাকার হাবীবুল্লাহর ছেলে আবীর হোসেন (১৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে প্রতি বছর এই ভাসমান ব্রিজ ও নদীর পাড়ে মানুষের ব্যাপক সমাগম হয়। এবারও ঈদের দিন বিকেলে সেখানে প্রচুর দর্শনার্থী ভিড় করেন। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও আজ অতিরিক্ত মানুষের চাপের কারণে সেটি হঠাৎ মাঝখান থেকে ভেঙে পড়ে। 

এ সময় ব্রিজে থাকা শতাধিক মানুষ সরাসরি নদে পড়ে যান। অনেকে সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও বেশ কিছু শিশু তীব্র স্রোতে ভেসে যায়। প্রথমে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হলেও পরে আরও একজন মারা যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে এবং আরও দুই শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে। ঈদ উৎসবে এমন আকস্মিক ও হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর

Link copied!