ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বোতলের ক্যাপ ছোড়া নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৩, ২০২৬, ০৬:২৭ পিএম

বোতলের ক্যাপ ছোড়া নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

বোতলের ক্যাপ ছোড়াকে কেন্দ্র করে কুমারখালীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৭ জন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কয়া ইউনিয়ন-এর বেড় কালোয়া জামে মসজিদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন— রাধাগ্রামের বাবু শেখের ছেলে মো. রাব্বি (২২), মকছেদ শেখের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩০), লিটন শেখের ছেলে জনি শেখ (২০), বেড় কালোয়া গ্রামের মোক্তার শেখের ছেলে শারুফ শেখ (২০), আমজাদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), মৃত আকাল উদ্দিনের ছেলে মো. শফিউদ্দিন (৬৫) এবং ওবায়দুল্লাহ শেখ (৫৫)।

আহতদের মধ্যে রাব্বি, জনি ও শারুফকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এ পাঠানো হয়। অন্য আহতরা গ্রামেই চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরে ছররা গুলির ক্ষত রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে বেড় কালোয়া মোড়ে রতন শেখ নামের এক যুবক কোমল পানীয় পান করার পর বোতলের ক্যাপ ছুড়ে মারলে তা কাসেট নামের এক ব্যক্তির মাথায় লাগে। এ নিয়ে প্রথমে বাগ্‌বিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসা করা হলেও বিকেলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিকেল সাড়ে ৫টার দিকে রতন শেখ, ইয়ারুল শেখ ও নাসির উদ্দিনের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে বেড় কালোয়া জামে মসজিদ এলাকায় অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের অনেকের মাথায় হেলমেট ছিল এবং তারা ঢাল ও সড়কি ব্যবহার করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

এতে ঘটনাস্থলেই আলম শেখের পক্ষের ৭ জন গুলিবিদ্ধ হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, তিনজন গুলিবিদ্ধ রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পূর্বশত্রুতা ও সকালে কোমল পানীয় বোতলের ক্যাপ ছোড়াকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটে। এতে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএন

Link copied!