ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

মার্চ ২৮, ২০২৬, ১২:৫৭ পিএম

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

শরীয়তপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে শহরের শহীদ মিনারের পাশে অবস্থিত এই স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনে শরীয়তপুরের ১৪ জন শহীদের স্মৃতি রক্ষার্থে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার এই স্মৃতিস্তম্ভটি স্থাপন করেছিল। লোহার মজবুত কাঠামো ও কংক্রিটের তৈরি এই স্তম্ভে শহীদদের নাম খোদাই করা ছিল।

শুক্রবার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা আহ্বায়ক মহসীন মাদবরের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, কয়েকজন যুবক স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে।

ঘটনার বিষয়ে ছাত্রলীগের জেলা কমিটির আহ্বায়ক মহসিন মাদবর দাবি করেছেন, ছাত্রলীগের নেতাকর্মীরাই এই অগ্নিসংযোগ ঘটিয়েছে।

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান আল নাজির এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও তাদের অনুসারীরা এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাবে। আমরা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) রওনক জাহান জানান, স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ভিডিওটি পুলিশের নজরে এসেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। যারা এই নাশকতামূলক কাজের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

জেএইচআর

Link copied!